বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

মধ্য রাতে ছিন্নমূল-অসহায়দের পাশে আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

দিনের আলোয় বিভিন্ন বাসা বাড়িতে খাবার জুটলেও রাতের আঁধারে খাবারের কষ্টে ভোগে ছিন্নমূল ও অসহায় মানুষ। রাত যত গভীর হয় তাদের ক্ষুধার যন্ত্রণা ততোই তীব্র হয়। একটা সময় ক্ষুধার তাড়নায় পথেঘাটে ঘুমিয়ে পরেন তারা।

এমন সব ছিন্নমূল ও অসহায়দের পাশে খাবার নিয়ে রাতে হাজির হয় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন। কিশোরগঞ্জ শহরের রাস্তায়, রেলস্টেশন ও বাস টার্মিনালে পড়ে থাকা এমন সব মানুষের মাঝে মধ্য রাতে খাবার বিতরণ করেন তারা।

শহরের রেল স্টেশন থেকে শুরু করে গাইটাল বাস টার্মিনাল, ঐতিহাসিক পাগলা মসজিদের পার্শ্ববর্তী স্থানে তাদের কার্যক্রম চলে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল জামিয়াতুল পরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন করোনাকালে মৃতদের কাফন দাফন ও ত্রাণ কার্যক্রম করে আসছে। পাশাপাশি করোনা রুগিদের চিকিৎসা সামগ্রী,স্বেচ্ছায় রক্তদান, জরুরি ভিত্তিতে অক্সিজেন ও মধ্য রাতে খাবার বিতরণ কার্যক্রম চালু করে বেশ প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। সংগঠনটির কার্যক্রমে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ