বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

‘দল-মতের ঊর্ধ্বে গিয়ে ধর্ষকদের দ্রুত বিচার কার্যকর করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে তিনি বলেছেন, করোনা মহামারীর এই সময় সিলেট, সাভার ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা মহামারি আকার ধারণ করেছে। ধর্ষকদের দ্রুত বিচার না হওয়ার কারণে নতুন ভাবে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।

তিনি বলেন, যুবক-যুবতীদের মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা ধর্ষণের অন্যতম কারন। তাছাড়া অপরাধীদের শাস্তি দেয়ার প্রক্রিয়ায় ধীরগতির কারণে নতুন করে ধর্ষনের ঘটনা ঘটেই চলছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অপরাধ করে গ্রেফতার হলেও দলের উর্ধতন রাজনৈতিক নেতাদের সুপারিশে ছাড়া পেয়ে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।

ছাত্রলীগের ধর্ষকদের বিচার না হওয়ায় দেশে সন্ত্রাস, খুন, ধর্ষণ ও আধিপত্যের প্রতিযোগিতা ব্যাপকভাবে বেড়ে চলেছে। তিনি অবিলম্বে দল-মতের ঊর্ধ্বে গিয়ে অভিযুক্ত আসামিদের কুরআনের আইনে দ্রæত বিচার কার্যকর করার আহবান জানান। তা না হলে ধর্ষকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ