রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

সিলেট ও খাগড়াছড়িতে নারী গণধর্ষণের ঘটনায় আল্লামা কাসেমীর ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে এবং খাগড়াছড়িতে চাকমা প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের নিষ্ঠুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ (২৬ সেপ্টেম্বর) শনিবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে আসছি যে, গণধর্ষণের এমন বর্বরতম ঘটনার প্রায় সকলক্ষেত্রেই দেখা গেছে ধর্ষকদের দলীয় পরিচয় ও রাজনৈতিক আশ্রয় আছে এবং যেকোনো ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটা অলিখিত নিশ্চয়তাও তাদের মনে কাজ করে থাকে। যে কোন সভ্য সমাজের জন্য এটা ভয়াবহ উদ্বেগের বিষয়।

তিনি আরো বলেন, ২০১২ সালের ডিসেম্বরে বিশ্বজিৎ দাসকে দিনদুপুরে কুপিয়ে হত্যার সুস্পষ্ট আলামত ও প্রমাণ থাকা সত্ত্বেও আসামিদের খালাস পেয়ে যাওয়া কিংবা একের পর এক সাজাপ্রাপ্ত প্রভাবশালী খুনিদের রাষ্ট্রীয়ভাবে সাজা মওকুফ করে মুক্ত করার যে ভয়ঙ্কর সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে, তার ফলে একের পর এক হত্যা, গণধর্ষণ, সন্ত্রাস এবং সামাজিক নৈরাজ্য সৃষ্টির পথ খুলে গেছে।

আল্লামা নূর হোসাইন কাসেমী গভীর হতাশা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের আইনি নিরাপত্তা, বিচার পাওয়ার নিশ্চয়তা ও সামাজিক সুরক্ষার কোন কিছুই এখন আর অবশিষ্ট নাই! এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ