বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচনী বিধি অনুযায়ী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সব প্রচার-প্রচারণা শেষ হয়।

করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা মেনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।

তিনি জানান, পাবনা-৪ আসনে দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ১১২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। এসব ভোট কেন্দ্রে দুই হাজার ৩০১ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

পাবনা-৪ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটি থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগের ১৮ জন লড়াই করে। অবশেষে ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেন দলটি।

আর বিএনপি থেকে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পাটি থেকে জেলা কমিটির কার্যকারী সদস্য রেজাউল করিম খোকনকে মনোনয়ন দেয়া হয়।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সুষ্ঠু ভোটগ্রহণের আশ্বাস দিয়ে বলেছিলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সব ব্যবস্থা নেবে কমিশন। ব্যালট পেপার সকালে যাবে। কাজেই রাতে ভোট হওয়ার কোনও সুযোগ নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ