রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

চাকরি হারাচ্ছেন মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকাসক্ত ২৬ সদস্যকে চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ শনিবার মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

এ সময় ডিএমপি কমিশনার জানান, মাদকাসক্ত সন্দেহে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হয়েছিল। তাতে ২৬ জনের ফলাফল পজিটিভ এসেছে। তাদের চাকরিচ্যুত করা হবে।

মাদকাসক্ত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, মাদকাসক্তদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়া হলে অন্যদের কাছে সুস্পষ্ট বার্তা যাবে। তারাও বুঝতে পারবে যে, আমরা কাউকেই ছাড় দেব না।

এমন উদ্যোগের কারণে অনেকে ভালো হয়েছে উল্লেখ করে শফিকুল ইসলাম আরো বলেন, যেসব পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত অথবা মাদক কারবারীদের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সরাসরি মামলা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো হচ্ছে না।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ