বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

সৌদি আরবের জিজান প্রদেশে রকেট হামলায় আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে রকেট হামলায় দেশটির অন্তত পাঁচ নাগরিক আহত হয়েছেন। তাদর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ইয়েমেনের হুতিরা এই হামলা চালিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, জিজান প্রদেশের সীমান্ত এলাকার একটি গ্রামে রকেট হামলা চালানো হয়েছে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তবে এ বিষয়ে হুতিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনে পাঁচ বছরের বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রাহীরা প্রায়ই সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। বিশেষ করে সৌদি জোটকে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ