বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ধর্ষকদের খোঁজা ও প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে ধর্ষকদের খোঁজা করে দেওয়া এবং প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

গত সপ্তাহে পাঞ্জাবের মহাসড়কে সন্তানদের সামনে এক মাকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর দেশ জুড়ে বিক্ষোভ চলছে। গতকাল ধর্ষণের সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এরই মধ্যে গতকাল প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ধর্ষকদেরকে রাস্তার কোনো মোড়ে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

তিনি বলেন, হত্যাকাণ্ডকে যেমন বিভিন্ন ডিগ্রিতে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ভাগ করা হয়, তেমনি ধর্ষণের বিচারকেও করা উচিত। প্রথম ডিগ্রির ধর্ষকদের রাসায়নিক পদার্থ দিয়ে খোঁজা করে পুরোপুরি অক্ষম করে দেওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ