শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

তানযিমুল মাদারিসিল কাওমিয়া এর সভাপতি হলেন মাওলানা শাব্বির আহমাদ রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি

বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের ক্বওমী মাদরাসার আঞ্চলিক বোর্ড তানযিমুল মাদারিসিল কাওমীয়া আল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল বেফাকুল মাদারিসিল আরাবিয়ার বাংলাদেশের সহসভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদ।

আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া প্রাঙ্গণে আঞ্চলিক বোর্ড তানযিমের প্রায় ৯ শতাধিক মাদরাসার দায়িত্বশীলদের উপস্থিতিতে মজলিসে উমুমীর মাধ্যমে সকলের সম্মতি ও রায়ের ভিত্তিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এ সময় চলমনা শিক্ষাবর্ষ ও পরীক্ষাগ্রহন নিয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

তানযিমের সাবেক সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. গত ২৯ জানুয়ারি ইন্তেকালের পর এ পদটি শূন্য হয়ে যায়। পরে দেশে করোনা প্রকোপ দীর্ঘ হলে এ পদটি প্রায় ৭ মাস শূণ্যই থেকে যায়। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর আজ তানিযিমের আয়োজনে উমুমী মজলিসের আয়োজন করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রাহ. প্রতিষ্ঠাতা সভাপতি পদে ছিলেন।

বিক্ষিপ্ত মাদরাসা সমূহের মধ্যে ঐক্য স্থাপনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, সম্প্রসারণ ও সুসংহতকরণের উদ্দেশ্যে ১৯৮২ ঈসায়ীতে ‘তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া’ নামে বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের চার শতাধিক কওমী মাদরাসা সমূহের একটি আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এ সংগঠন জাতীয় বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ এর অনুকূলে ব্যাপক কর্মসূচী প্রণয়ন করতঃ কাজ করে যাচ্ছে। বর্তমানে এটি বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের গণ্ডি পেরিয়ে আশ-পাশের জেলা পর্যন্ত বিস্তার লাভ করতে সক্ষম হয়েছে। সংগঠনের অধীনে ইতোমধ্যে প্রায় ৯ শতাধিক মাদরাসা যুক্ত রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ