শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

গ্রিসের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিসের শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গ্রিসের লেসবস দ্বীপে ঘনবসতিপূর্ণ একটি শরণার্থী শিবিরে আগুন লেগেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিবিরে আশ্রয় নেয়া শরনার্থীদের মাঝে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, আগুনের সূত্রপাতের পর স্থানীয় লোকজনকে তাদের জিনিসপত্র নিয়ে ক্যাম্প ছেড়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থলে পৌঁছে ১০টি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৫ জন অগ্নিনির্বাপণকর্মী। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মরিয়া ক্যাম্প নামের ওই শিবিরে প্রায় ১৩ হাজারের মত শরণার্থী বসবাস করেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি। তবে এই সংখ্যা সেখানকার ধারণক্ষমতার চেয়ে চার গুণ বেশি হওয়ায় জীবনযাত্রার নিম্নমান নিয়ে সমালোচনা চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ