রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

দেশের রাজনীতিতে পরিবর্তন খুব বেশি জরুরি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বে রাষ্ট্র চিন্তা, অর্থনৈতিক চিন্তা, দর্শন, সমাজনীতির একটা পরিবর্তন আসবে। তবে সেটা কি আসবে জানি না!

আর আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে পরিবর্তনটা খুব বেশি জরুরি হয়ে গেছে। মানুষের বেঁচে থাকার জন্য, তার বেঁচে থাকার নিশ্চয়তার জন্য, সবশেষে মানুষের সাংবিধানিক যে অধিকার সে অধিকার নিশ্চিত করার জন্য।

রাজধানীর গুলশানে সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আজকে এই মহামারির সময়ে কতগুলো খাতে ব্যয় করা হচ্ছে। এগুলো কিন্তু ব্যয় করার প্রয়োজন নেই। কোথাও কোন জবাবদিহি নেই। যা খুশি তা-ই করা হচ্ছে। এই কথাগুলো আমাদের না। এই কথাগুলো নিরপেক্ষ সংস্থার।

টিআইবি বলেছে, এই মহামারিতে বাংলাদেশে যতটা দুর্নীতি হয়েছে এমন দুর্নীতি মনে হয় পৃথিবীর কোথাও হয়নি। মিনিমাম যে বিবেক বা মানুষের জন্য যে মিনিমাম ভালোবাসা দরকার সেটা পর্যন্ত তাদের নাই।

তিনি বলেন, এই কভিডের মধ্যেও আমরা আমাদের কাজ করেছি। কাজ করার চেষ্টা করছি। দেশের এই অবস্থা কি শুধু বিএনপির সমস্যা? না বাংলাদেশের সমস্যা।

আপনার অধিকারের যে নিশ্চয়তা, আপনার আদালতের যে স্বাধীনতা এটা কি শুধু আমাদের বিএনপির সমস্যা? এই সমস্যা দেশের সব মানুষের। এই যে আপনাদের প্রেসের কথাই চিন্তা করেন। আপনারা না বললেও তো আমরা জানি। কীভাবে আপনাদের প্রেসকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ