মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ওয়াহিদার ওপর হামলায় যুবলীগের ২ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মূল সন্দেহভাজন আসাদুল হকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক যুবলীগ নেতা আসাদুল ও জাহাঙ্গীরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ভোর ৫টার দিকে হিলির হাকিমপুর সীমান্ত থেকে আটক করা হয় স্থানীয় যুবলীগ নেতা আসাদুল হককে।

হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র‌্যাবের যৌথ অভিযানে হিলির কালিগঞ্জ এলাকায় বোনের বাসা থেকে আটক করে আসাদুলকে। এরপর আসাদুলের দেয়া তথ্য অনুযায়ী দিনাজপুরের র‍্যাবের সদস্যরা নিজ বাসা থেকে আটক করে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে।

ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ কষিগারি এলাকার আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম (৪২) ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। একই উপজেলার ওসমানপুর সাগরপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) স্থানীয় যুবলীগের সদস্য।

এ দুজন ছাড়াও আটক করা হয়েছে নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ, চিংড়া ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ ও নবীরুল ইসলামকে। শুক্রবার বেলা দুইটার দিকে নবীরুল ইসলামকে (৩৮) ঘোড়াঘাট উপজেলা সংলগ্ন চক বামনদিয়া বিশ্বনাথপুর গ্রাম থেকে আটক করা হয়।

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেন তার ভাই শেখ ফরিদ উদ্দিন।

বুধবার মধ্যরাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে দুর্বৃত্তরা তার শয়নকক্ষে ঢুকে পড়ে। এর আগে তারা বাসার নিরাপত্তাপ্রহরীকে বেঁধে প্রহরীকক্ষে তালা দিয়ে আটকে রাখে। দুর্বৃত্তরা ওয়াহিদা ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত বাবা-মেয়েকে বৃহস্পতিবার সকালে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ