মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমিরাতে আসার সময় ইসরায়েলি বিমানকে নিজেদের আকাশ পথ ব্যবহার করতে দেয়ার যে খবর বেরিয়েছিল, কুয়েত তা প্রত্যাখ্যান করেছে। কুয়েত সরকার জানিয়েছে, কুয়েতের আকাশ ইসরায়েলি বিমান ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে, তা ভিত্তিহীন। ইসরায়েলের কোনো বিমানকে কোনোদিনই আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত।

এছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করবে না বলেও জানানো হয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে। সম্প্রতি ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন এই চুক্তিতে দেশ দুটোর মধ্যে কূটনৈতিক সম্পর্কও স্থাপন করার কথা বলা হয়।

চলতি সপ্তাহে চুক্তির শর্তাবলি চূড়ান্ত করার জন্য ইসরায়েলি প্রতিনিধিরা আমিরাত আসেন। সে সময় তাদের বিমান সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে। সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইসরায়েলের বিমানকে সৌদি আরব নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে।

খবরে আরও বলা হয়, দুবাইয়ের অনুরোধের পর আরব আমিরাতের সঙ্গে যে কোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে করে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে। সূত্র: নিউইয়র্ক টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ