মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

সুইডেন ও নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় শাইখুল আজহারের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সুইডেনের মালমো শহরে পবিত্র কোরআনে অগ্নি সংযোগ ও নরওয়েতে কোরআনের পাতা ছিড়ে ফেলা এবং মহানবী সা. এর অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিসরের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ জামিয়াতুল আজহার (আল আজহার বিশ্ববিদ্যালয়)- এর প্রধান শায়খ ও গ্র‍্যান্ড ইমাম ডক্টর আহমাদ আত তাইয়িব।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিজের ফেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ নিন্দা জানান।

ফেসবুক পোস্টে এই ইসলামিক স্কলার বলেন, যারা পবিত্র কোরআনে কারিম পোড়ানোর মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে তাদের জানা উচিত যে, এটি চূড়ান্ত সীমালঙ্ঘন এবং বর্বর ও পাশবিক সন্ত্রাস। এটি এমন ঘৃণ্য বর্ণবাদী অপরাধ যা গোটা মানবসভ্যতাকে হতভম্ব করে দেয়। এই ঘটনা প্রাচ্য ও পাশ্চাত্যের সন্ত্রাসবাদের জ্বালানি।

এসব ঘৃণ্য সাম্প্রদায়িক আচরণের মাধ্যমে পৃথিবীর শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট হচ্ছে বলে শায়খ আহমাদ আত তাইয়িব দাবি করেন।

তিনি বলেন, এতে কোন সংশয় নেই যে, এই জঘন্য অপরাধ ঘৃণার অনুভূতি জাগ্রত করে, সমাজের শান্তি স্থিতি ও নিরাপত্তা বিঘ্নিত করে এবং বহু ধর্ম ও সভ্যতার মধ্যে আশু সংলাপের আকাঙ্ক্ষাকে হুমকির মুখে পতিত করে।

উগ্রবাদী এসব সন্ত্রাসীদের সতর্ক করে তিনি বলেন, পবিত্র কোরআনুল কারিম আগুনে পোড়ানো বিশ্বের প্রায় দুই বিলিয়ন মুসলিমের হৃদয় ও অনুভূতিকে আগুনে জ্বালানোর নামান্তর। মানব ইতিহাস এসব অপরাধকে লজ্জা ও ঘৃণার পাতায় লিপিবদ্ধ করে রাখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ