মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

নয়দিনের মধ্যে নওয়াজ শরীফকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আত্মসমর্পণের জন্য মাত্র নয়দিন সময় বেঁধে দিয়েছে পাকিস্তানের এ আদালত।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতে চার পৃষ্ঠার লিখিত আদেশে বলা হয়েছে যে, নওয়াজ শরীফের জামিন অকার্যকর হয়ে পড়েছে। নওয়াজ শরীফ বিদেশে যাওয়ার কথা আদালতকে জানাননি। তাই আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে নওয়াজ শরীফকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে।

এদিকে নওয়াজ শরীফের আইনজীবী খাজা হ্যারিস বলেছেন, তার এ সাজার বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবেন তিনি। তিনি যুক্তি দিয়ে বলেন, অ্যাভন ফিল্ড রেফারেন্সে নওয়াজ শরীফের সাজা স্থগিতের পরে জামিন মঞ্জুর হয়েছিল এবং আজিজিয়া রেফারেন্সেও নওয়াজ শরীফকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছিল। তাই নওয়াজ শরীফের বর্তমান অবস্থা হলো, এই মুহুর্তে তিনি জামিনে আছেন। তিনি জামিনে মুক্তি পান ও চিকিৎসার জন্য বিদেশে যান।

খাজা হ্যারিসের এ বক্তব্য সম্পর্কে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক বলেছেন, নওয়াজ শরীফের জামিন শর্তযুক্ত এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য ছিল। আর সে সময় ফুরিয়ে গিয়েছে। তাই তাকে আগামী নয়দিনের ভিতরে আদালতে হাজির হতে হবে।

এদিকে নওয়াজ শরীফের আইনজীবী খাজা হ্যারিস আদালতে নওয়াজ শরীফের মেডিকেল রিপোর্ট জমা দিয়ে তার জামিন বাড়ানোর জন্য আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়।

এ ঘটনায় গতকাল এক বিবৃতিতে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন, চিকিৎসকদের অনুমতি পেলেই প্রথম ফ্লাইটে পাকিস্তান ফিরবো।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন। নওয়াজ শরীফের ফিরে আসার নিশ্চয়তা দেওয়ার জন্য সরকার শাহবাজ শরীফকে আদালতে উপস্থিত হয়ে কথা বলার জন্য আহ্বান করেছে। লন্ডন থেকে ফিরে আসার বিষয়ে সন্দেহ পোষণ করায় নওয়াজ শরীফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকদের অনুমতি পেলেই প্রথম ফ্লাইটে পাকিস্তান ফিরে আসবেন তিনি।

সূত্র: জিও নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ