মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

অক্সফোর্ডের টিকার চূড়ান্ত ট্রায়াল শুরু যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি কার্যকর প্রতিষেধকের জন্য। বিজ্ঞানীরাও মানবজাতিকে এই সংকটের হাত থেকে রক্ষা করতে দিন-রাত চেষ্টা করে যাচ্ছেন।

বিশ্বজুড়ে বেশ কয়েকটি টিকা হিউম্যান ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। তেমনই একটি যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সি ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি এজেডডি১২২২। বর্তমানে এ প্রতিষেধকটির চূড়ান্ত ধাপের হিউম্যান ট্রায়াল চলছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে। এবার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে যুক্তরাষ্ট্রেও।

স্থানীয় সময় সোমবার এক ঘোষণায় এস্ট্রাজেনেকা জানায়, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের পর তারা এবার নিজেদের তৈরি করোনা প্রতিরোধী সম্ভাব্য প্রতিষেধকটির তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল যুক্তরাষ্ট্রে শুরু করেছেন। দেশটিতে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে এটি প্রয়োগ করা হবে। তাদের চার সপ্তাহের ব্যবধানে প্রত্যেক স্বেচ্ছাসেবীর শরীরে টিকার দুটি ডোজ অথবা একটি প্লাসেবো দিবেন।

প্রতিষ্ঠানটি আরো জানায়, মার্কিন সরকারের অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির আওতায় দেশটিতে এ ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। আগামী অক্টোবরে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য-উপাত্ত পেতে পারেন তারা।

রয়টার্সের খবরে বলা হয়, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আগেই জনগণের হাতে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে চান দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাওয়ার পর মার্কিনীদের এ আশ্বাসও দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের একটি কার্যকর ভ্যাকসিন বাজারে আসতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ভ্যাকসিন বাজারে আসার তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকার সম্ভাব্য ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল রাশিয়া ও জাপানে হওয়ার কথা রয়েছে। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ