মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

চিকিৎসকদের অনুমতি পেলেই প্রথম ফ্লাইটে পাকিস্তান ফিরবো: নওয়াজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, চিকিৎসকদের অনুমতি পেলেই প্রথম ফ্লাইটে পাকিস্তান ফিরবো।

আজ সোমবার সাবেক এ প্রধানমন্ত্রী সরকারকে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য কাগজপত্র সরবরাহ করতে গিয়ে এ কথা বলেন। কিন্তু পাকিস্তান সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন। বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কায়ানির সমন্বয়ে গঠিত ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ আগামীকাল নওয়াজ শরীফের মামলার শুনানি করবে।

নওয়াজ শরীফের ফিরে আসার নিশ্চয়তা দেওয়ার জন্য সরকার শাহবাজ শরীফকে আদালতে উপস্থিত হয়ে কথা বলার জন্য আহ্বান করেছে। লন্ডন থেকে ফিরে আসার বিষয়ে সন্দেহ পোষণ করায় নওয়াজ শরীফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকদের অনুমতি পেলেই প্রথম ফ্লাইটে পাকিস্তান ফিরে আসবো। আমি লন্ডনে পালিয়ে আসিনি। সুস্থ হলেই ফিরে আসবো নিজ দেশে। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ