মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

করোনা সংক্রমণে পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্তে পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা কম রয়েছে দেশটি থেকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।

এদিকে শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন। মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ২২৯ জন। করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৭৫ হাজার ৩১৭ জন।

বিবিসি জানিয়েছে, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, বিশাল জনসংখ্যা এবং ঘন বসতিপূর্ণ দরিদ্র এলাকা - এসব কারণে করোনাভাইরাস মহামারী শুরুর থেকেই আশঙ্কা করা হচ্ছিল পাকিস্তান বিপদে পড়তে যাচ্ছে। কিন্তু সে হিসেবে অনেক পশ্চিমা দেশের তুলনায় পাকিস্তানের অবস্থা ভালো।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ