মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

আয়া সোফিয়ার পর আরেক জাদুঘরকে মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আয়া সোফিয়ার পর আরেকটি জাদুঘরকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। প্রাচীন অর্থোডক্স ওই চার্চটিকে মসজিদে রূপান্তর করা হয়েছিল, পরে জাদুঘরে পরিণত করা হয়। এরদোগান ওই জাদুঘরকে ফের মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) এ ব্যাপারে তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে। এই চার্চটি এক হাজার বছর পুরনো। এটি ইউরোপ-ঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীন নিদর্শন। ইস্তাম্বুলে খোরা এলাকায় বাইজেন্টাইনরা এই চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল।

অটোমান তুর্করা ১৪৫৩ সালে কন্সটেন্টিনোপাল বিজয়ের প্রায় ৫০ বছর পর চার্চকে মসজিদে রূপান্তর করা হয়েছিল। নাম দেয়া হয় ‘কারিয়ে মসজিদ’। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে জাদুঘরে পরিণত করা হয়।

পরবর্তীতে এটার সংস্কার করে ১৯৫৮ সালে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় কারিয়ে জাদুঘরকে। তবে গত বছরের নভেম্বরে এই জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করতে আদেশ দেন তুরস্কের একটি শীর্ষ প্রশাসনিক আদালত।

উল্লেখ্য, গত মাসে তুরস্কের আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করা হয়। ১৫০০ বছরের পুরোনো স্থাপনা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আয়া সোফিয়া একসময় খ্রিষ্টান ক্যাথেড্রাল ছিল। ওই ঘটনার এক মাসের মধ্যে আয়া সোফিয়ার মতোই ঐহিত্যপূর্ণ ইস্তাম্বুল শহরের জনপ্রিয় কারিয়ে মিউজিয়ামকেও মসজিদে পরিণত হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ