মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

সম্পর্কোন্নয়নে আমিরাত সফরে ইসরায়েলের ‘মোসাদ’ প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েকদিনে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের জোর প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। সবশেষ আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ প্রধান ইয়োসি কোহেন।

আজ (মঙ্গলবার) আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন মোসাদ প্রধান। দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক মত বিনিময় করেছেন দুই কর্মকর্তা।

এর আগে ২০১০ সালে দুবাইয়ের একটি হোটেলে এক হামাস নেতাকে হত্যায় মোসাদ দায়ী অভিযোগ ওঠার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল।

তবে গত সপ্তাহে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন। এরপর টেলিফোন যোগাযোগ চালুর পর এবার মোসাদ প্রধান ইয়োসি কোহেন আমিরাত সফরে গিয়ে সম্পর্কোন্নয়নের পথে আরো একধাপ এগোলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ