মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

‘আরবশান্তি পরিকল্পনা’ গ্রহণে সৌদিআরব প্রতিশ্রুতিবদ্ধ: যুবরাজ ফয়সাল বিন ফারহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, আরব শান্তি পরিকল্পনার ভিত্তিতে সৌদিআরব ‘শান্তি প্রতিষ্ঠায়’ বদ্ধপরিকর। বুধবার জার্মানিতে ভিডিও কনফারেন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভিডিও কনফারেন্সের সভাপতিত্ব করেছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের পক্ষপাতদুষ্ট শান্তিচুক্তি ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে শান্তির অন্তরায় হবে।

যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেন, জার্মান প্রতিপক্ষ হাইকো মসের সাথে আলাপকালে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। লিবিয়ার কথা উল্লেখ করে ফয়সাল বিন ফারহান বলেন, আমরা লিবিয়ার সঙ্কট নিরসনে কায়রো পরিকল্পনা এবং বার্লিন সম্মেলনের ঘোষণাকে সমর্থন করেছি ও তাদের সাথে কাজ করার জন্য সম্মত হয়েছি।

এর আগে সৌদি আরব ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিল। সৌদি আরব আশঙ্কা করেছিলো যে, ইরানের উপর চাপানো সব ধরণের প্রচলিত বা অপ্রচলিত অস্ত্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আরও ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার সৌদি মন্ত্রিপরিষদের বৈঠকে ইরানের ব্যাপারে এ অবস্থান জানায় দেশটি।

উল্লেখ্য যে, শুক্রবার গণভোটের পরে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রস্তাবটিকে বিশ্ব সুরক্ষা কাউন্সিল প্রত্যাখ্যান করেছিল।

সূত্র: আল আরাবিয়া উর্দূ থেকে অনুবাদ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ