মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

বৈরুত বিস্ফোরণে মানসিক সমস্যায় শত শত শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে গত ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অনেকেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির ইতিহাসে ভয়াবহ ওই বিস্ফোরণে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ছয় হাজারের বেশি মানুষ।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, ঠিক বিস্ফোরণের সময় হামুদ নামে ৩ বছরের এক শিশু তার মা, খালা এবং নানির সঙ্গে স্থানীয় সুপার মার্কেটে ছিল। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত সে সুস্থ হয়ে উঠতে পারেনি। অর্থাৎ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হামুদ।

হামুদের মা সারি আন্টি বলেন, বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত হামুদ কথা বলেনি। তার চোখ সব সময় খোলা থাকে। চোখের পাতাও বন্ধ করে না।

বৈরুতের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণের পর থেকেই মানসিক রোগীর সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে, শিশুদের মধ্যে এই সমস্যা খুব বেশি লক্ষ করা যাচ্ছে।

এ প্রসঙ্গে লেবাননের শিশু ও মানসিক বিশেষজ্ঞ লয়াল তাবাসকো বলেন, একজন মানুষ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হলে হয় তিনি আইসোলেশনে চলে যাবেন। নয়তো বা আক্রমণাত্মক হয়ে যাবেন। অনেকের রোজ দুঃস্বপ্নের অভিজ্ঞতা হতে পারে।

জানা যায়, সেদিনের বিস্ফোরণে আহত ৬ হাজারের মধ্যে ১ হাজার শিশু। এছাড়া ৮০ হাজার শিশুর ওপর এর প্রভাব পড়েছে। তাবাসকো বলেন, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত শিশুরা সাধারণত রাগ ও প্রতিরোধ দেখাতে পারে না। তারা নিস্তব্ধ হয়ে থাকে। হামুদের মধ্যে যেসব সমস্যা দেখা দিয়েছে তার বাহ্যিক সমাধান হয়েছে।

কিন্তু ভেতরে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ঠিক কতোদিন লাগে তা অনুমান করা জটিল। হয়তো ভবিষ্যতে সে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। সে জন্য তার আশপাশের সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ