মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

তালেবানের ৩ বন্দীকে মুক্তির ব্যাপারে ফ্রান্সের আপত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের কয়েকজন নাগরিক হত্যা করার জন্য দোষী সাব্যস্ত তালেবান গেরিলাদের মুক্তি না দেয়ার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সরকার।

গতকাল শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলের প্রতি এ আহ্বান জানায়।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে সামনে রেখে আফগান সরকার তালেবানের ৪০০ একনিষ্ঠ যোদ্ধাকে মুক্তি দিয়েছে। এসব বন্দীর বিরুদ্ধে বহু বড় বড় হত্যাকাণ্ড ও অপহরণের গুরুতর অভিযোগ রয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি নাগরিক বিশেষ করে ফ্রান্সের সেনা ও ত্রাণ কর্মীদেরকে আফগানিস্তানে হত্যার জন্য যেসব বন্দী দায়ী তাদেরকে মুক্তি দেয়ার ঘটনায় প্যারিস উদ্বিগ্ন। এ ধরনের দাগী বন্দীদের মুক্তির ব্যাপারে প্যারিস কঠোর বিরোধিতা করছে। এসব বন্দিকে মুক্তি না দেয়ার জন্য আমরা আফগান সরকারের প্রতি আহবান জানাবো

গত ফেব্রুয়ারি মাসে আফগান তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে কথিত শান্তি চুক্তি সই হয়েছে তার আওতায় তালেবান বন্দীদের মুক্তির ব্যবস্থা করা হয়। কিন্তু আফগানিস্তানে বেশকিছু রক্তক্ষয়ী হামলার জন্য তালেবানদের দায়ি করে মুক্তির বিষয়ে মতভিন্নতা দেখা দেয়ার কারণে বন্দী মুক্তির বিষয়টি কয়েক মাস বিলম্বিত হয়।

তবে সেসব মতভিন্নতার অবসান হওয়ার পর তালেবানের মোট পাঁচ হাজার বন্দীকে মুক্তি দেয়ার বিষয়টি সম্পন্ন হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে দুপক্ষ শান্তি আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ