মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

করোনা ভ্যাকসিনের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেদের অনুমোদিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শনিবার দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই খবর জানিয়েছে।

শনিবার রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে বিক্রির জন্য অবমুক্ত হবে। ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে সে সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরাই শুধু এমন কথা বলছে।

তিনি আরও জানান, এই ভ্যাকসিন গ্রহণকারীরা কোনো ধরনের সমস্যার মুখে পড়ছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে।

রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে সৃষ্ট আন্তর্জাতিক উদ্বেগ নাকচ করে দিয়ে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী গত ১৩ আগস্ট বলেন, তাদের অনুমোদিত করোনার টিকা নিয়ে উদ্বেগ-সংশয় ‘পুরোপুরি ভিত্তিহীন’।

রাশিয়ার অনুমোদিত এই ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ও সন্দেহ থাকলেও ২০টির মতো দেশ এরইমধ্যে রাশিয়ার টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে মস্কো। ভিয়েতনামও টিকাটির ৫ থেকে ১৫ কোটি ডোজ পেতে চুক্তি করেছে। এর একাংশ রাশিয়া ‘অনুদান’ হিসেবে দেবে, বাকিগুলোর দাম দেবে ভিয়েতনাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ