মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ভারতে একদিনে শনাক্ত আরও ৬৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৬৪ হাজার ৫৫৩ জনের এবং মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের।

আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে এনডিটিভি।

নতুন করে প্রায় ৬৫ হাজার মানুষের আক্রান্তের মধ্য দিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২৪ লাখ ৬১ হাজারে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৪৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ দিন ধরে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বের সব দেশগুলোর মধ্যে শীর্ষে পৌঁছে গেছে ভারত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে, ৪ থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই দেশেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের শরীরে নতুন করোনার সংক্রমণ ধরা পড়েছে। তবে চিকিৎসা সহায়তায় বহু রোগীই সুস্থ হয়ে উঠছেন।

ভারতে করোনা থেকে সুস্থ হওয়ার সাম্প্রতিক হার বেড়ে দাঁড়িয়েছে ৭০.১৭ শতাংশে। দেশে ১৭ লাখ ৫১ হাজার ৫৫৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনাভাইরাসের কারণে দেশে মৃত্যুর হার বর্তমানে কমে এসে ১.৯৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এই হার ১ শতাংশেরও নিচে নিয়ে যাওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, করোনা পরীক্ষার পর তার ফল ইতিবাচক হওয়ার হার বর্তমানে ৭.৬০%। এখনও পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ আগস্ট। অর্থাৎ গত একদিনে ৮ লাখ ৪৮ হাজার ৭২৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে এই মহামারির দাপট শুরু থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোট ২ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার ৪১৬ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে দেশে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ার পর থেকে ১৯৭ দিনের মধ্যে মোট সংক্রমিতের সংখ্যা ২৪ লক্ষ ছাড়িয়ে গেলো। ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি দেখা গেছে মহারাষ্ট্রে এবং বিশেষ করে বাণিজ্য নগরী মুম্বইয়ে। বৃহস্পতিবার ওই রাজ্যটিতে ১১ হাজার ৮১৩টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। শুধু মহারাষ্ট্রেই মোট করোনা আক্রান্ত লাখ ৬০ হাজার ১২৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ