শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

নির্বাচনে হারলে সহজে ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প: হিলারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবার ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

তিনি আমেরিকানদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেও সহজে ক্ষমতা ছেড়ে দেবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এক প্রতিনিধি সম্মেলনে নিজের শঙ্কা ও বিশ্বাসের আলোকে হিলারি এসব দাবি করেন।

সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি বলেন, ‘সহজে ট্রাম্প ক্ষমতা ছেড়ে না দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন। সব ধরনের আইন ব্যবহারের চেষ্টা করবেন। আমি জনগণকে ভীত করতে চাই না, কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে বলব।

এটা বিশ্বাস করার জন্য আমার কাছে যথেষ্ট কারণ রয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখতে তিনি (ট্রাম্প) তাঁর অন্তরঙ্গ বন্ধু অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে প্রস্তুত রেখেছেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ