মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কংগ্রেসনাল আসনের প্রাইমারি নির্বাচনে ইলহান ওমরের বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন নির্বাচনে দলীয় টিকেট নিশ্চিত করেছেন ডেমোক্রেট পার্টির অন্যতম পরিচিত মুখ ইলহান ওমর।

নিউইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার মিনেসোটা ফিফথ ডিস্ট্রিক্টের প্রাইমারিতে ৫৭ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিজের কংগ্রেসনাল আসনের প্রাইমারিতে জয়ী হন ইলহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্টন মেল্টন-মিউক্স পেয়েছেন ৩৯ দশমিক ৪ শতাংশ ভোট।

প্রাইমারিতে জেতার কারণে নভেম্বরে তার আসনের প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ইলহান জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। মিনেসোটা ফিফথ ডিস্ট্রিক্টটি ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

প্রতিনিধি পরিষদের যে চার নারী ডেমোক্রেটকে ‘স্কোয়াড’ নামে ডাকা হচ্ছে তাতে ইলহান ছাড়াও মিশিগানের রাশিদা তালিব, নিউ ইয়র্কের ওকাসিও-কর্টেজ এবং ম্যাসাচুসেটসের আয়ানা প্রেসলি আছেন। প্রাইমারিতে জেতার পর সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ৩৭ বছর বয়সী ইলহান।

ইলহান ওমর হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নির্বাচিত দুই মুসলিম নারীর একজন যিনি হিজাব পরে কংগ্রেসে যোগ দেন। এছাড়া তিনি কুরআনে হাত রেখে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস রচনা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী হিসাবে ২০১৮ সালে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য ইলহান ওমর নির্বাচনে দাঁড়ান এবং ঐ নির্বাচনে তিনি ইতিহাস রচনা করেন এবং সেদেশে এটি ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছিল। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ