মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইয়েমেনে বন্যায় নিহত ১৩০, বাস্তুচ্যুত ৬০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইয়েমেনে অন্তত ১৩০ জন নিহত ও এক লাখ ৬০ হাজার জন বাস্তুচ্যুত হয়েছেন৷

জানা যায়, গত কয়েকবছর ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির মানবিক বিপর্যয়ে নতুন মাত্রা যোগ করলো এই বন্যা৷

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বন্যায় অন্তত ১৩০ ব্যক্তি নিহত হয়েছেন৷ এতে ২৬০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা৷

হুতি স্বাস্থ্য কর্মকর্তার জানিয়েছেন দেশটির কিছু এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের কারনে বন্যা সৃষ্টি হয়েছে৷ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির রাজধানী সানা এবং ঐতিহাসিক ওল্ড সিটিও রয়েছে৷ বন্যার কারণে অন্তত এক লাখ ৬০ হাজার জন ঘর হারিয়েছেন৷ এছাড়া আহত ১২৪ ব্যক্তি৷

ইয়েমেনের উত্তরে অবস্থানরত হুতিরা সৌদি নেতৃত্বাধীন এক জোটের সহায়তা নিয়ে ২০১৫ সাল থেকে দক্ষিণে অবস্থানরত সরকারের বিরুদ্ধে লড়াই করছে৷ জাতিসংঘের কর্মকর্তারা দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন কেননা গৃহযুদ্ধের কারণে সৃষ্ট খরায় অন্তত ৮৫ হাজার মানুষ এর মধ্যে মারা গেছে৷ সূত্র: ডয়েচে বেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ