বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাবরি মসজিদ ছিল, মসজিদই থাকবে: প্রতিবাদ ওয়াইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অয্যোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।

তুরস্কের আয়া সোফিয়া মসজিদের উদাহরণ টেনে ল বোর্ড বলছে, বাবরি মসজিদ ছিল, মসজিদই থাকবে। একই সুরে কথা বলেছেন, অল ইন্ডিয়া মসলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি।

আজ বুধবার এআইএমপিএলবি নিজেদের টুইটার হ্যান্ডেলে লিখেছে- বাবরি মসজিদ ছিল এবং সর্বদা মসজিদই থাকবে। #আয়া সোফিয়া আমাদের কাছে একটা বড় উদাহরণ। অন্যায়ভাবে পীড়ন, লজ্জাজনকভাবে ও সংখ্যাগুরুকে তোষণের জন্য বিচারের মাধ্যমে জমি করায়ত্ত করা হলেও তার অবস্থার পরিবর্তন হয় না। মন ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি। পরিস্থিতি সর্বদা একরকম থাকে না। #এটাই রাজনীতি।

সম্প্রতি তুরস্কের মিউজিয়াম আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে রূপান্তর করে তুরস্কের এরদোগান সরকার। সেই উদাহরণই এ দিন তুলে ধরেছে এআইএমপিএলবি।

একই কথা বলছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। টুইটে তিনি লিখেছেন- বাবরি মসজিদ ছিল, আছে এবং থাকবেও ইনশাআল্লাহ।

ভারতের অযোধ্যায় প্রায় ৫০০ বছরের পুরনো বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের কাজ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণের মধ্যেই রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে ২৯ বছর পর উত্তরপ্রদেশের অযোধ্যায় গেছেন মোদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ