রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

করোনা: বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আতঙ্কের নাম করোনাভাইরাস। মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো দুনিয়ার হিসাব পাল্টে দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বাড়ছে।

করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ৬৯০ জন । এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩ হাজার ৩৭৪ জন মানুষের।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যাও।

বর্তমানে ৬০ লাখ ৭৯ হাজার ৫৮ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ৪৩৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ৯ হাজার ২৫৮ জন সুস্থ হয়ে উঠেছে।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬০ হাজার ২৯০ জন, ব্রাজিলে ৯৬ হাজার ৯৬ জন, মেক্সিকোতে ৪৮ হাজার ১২ জন, যুক্তরাজ্যে ৪৬ হাজার ২৯৯ জন, ভারতে ৩৯ হাজার ৮২০ জন, ইতালিতে ৩৫ হাজার ১৭১ জন, ফ্রান্সে ৩০ হাজার ২৯৬ জন ও স্পেনে ২৮ হাজার ৪৯৮ জন।

কিছুদিন আগেও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা কমেছে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৪৬৪ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৪৪ হাজার ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

নতুন এই ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এই ভাইরাস নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা তর্ক-বিতর্ক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ