বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তালেবান নেতার সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে কথা বলেছেন।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর নিশ্চিত করে এক টুইটার বার্তায় বলেছেন, বারাদার ও পম্পেও আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা ও বন্দিমুক্তিসহ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এমন সময় এ কথোপকথন অনুষ্ঠিত হলো যখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি। তালেবান সম্ভাব্য এ আলোচনার পূর্বশর্ত হিসেবে আফগানিস্তানের কারাগারগুলোতে আটক তাদের সব বন্দিকে মুক্তি দিতে বলেছে।

গত ২৯ ফেব্রুয়ারি কাতারে তালেবান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আফগান-আফগান শান্তি আলোচনা শুরু করার আগে কাবুল সরকার তালেবানের পাঁচ হাজার বন্দিকে এবং তালেবান এক হাজার আফগান সৈন্যকে মুক্তি দেবে।

এখন পর্যন্ত আফগান সরকার ৪ হাজার ৬০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। কিন্তু বাকি ৪০০ বন্দিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আফগান সরকার বলেছে, এসব বন্দির বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগ থাকায় তাদেরকে মুক্তি দেয়া সম্ভব নয়।

আফগান-তালেবান আলোচনা শুরুর ক্ষেত্রে এখন এই বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। আফগানিস্তানের গোত্র প্রধানদের নিয়ে গঠিত পরিষদ লয়া জিরগা এই ৪০০ তালেবান বন্দির ব্যাপারে আলোচনা করার জন্য আগামী শুক্রবার বৈঠকে বসবে বলে কথা রয়েছে।

তালেবানকে ধ্বংস করার উদ্দেশ্যে ২০০১ সালের শেষের দিকে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল আমেরিকা। কিন্তু প্রায় দুই দশকেও তালেবানকে ধ্বংস করতে না পেরে এখন আফগানিস্তান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার জন্য খোদ পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা সেই তালেবানের সঙ্গে প্রকাশ্যে আলোচনা করতে বাধ্য হচ্ছেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ