বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কাবা শরীফে স্বর্ণখচিত নতুন গিলাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাবা শরীফে স্বর্ণখচিত নতুন গিলাফ পরানো হয়েছে। কিং আবদুল আজিজ কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ কাবার নতুন গিলাফ পরিবর্তন সম্পন্ন করে। স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাতে গিলাফটি পরানো হয়। প্রতি বছর ৯ জিলহজ কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়।

জানা যায়, রীতি অনুযায়ী আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর হজযাত্রীরা মিনা থেকে আরাফাতের ময়দানে পৌঁছার পর গিলাফ পরিবর্তনের কথা ছিল। কিন্তু সে রীতি ভেঙে বুধবার রাতেই নতুন গিলাফ লাগানো হয়। বৃহস্পতিবার সৌদি গণমাধ্যমগুলোতে এসব তথ্য প্রকাশ করা হয়।

সৌদি গেজেট জানায়, কিং আবদুল আজিজ কমপ্লেক্সের ডিরেক্টর এবং পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের উপ-প্রধান আহমেদ বিন মুহাম্মেদ আল মানসুরী এক বিবৃতিতে পবিত্র কাবায় নতুন গিলাফ পরানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতির বরাত দিয়ে খবরে বলা হয়, গিলাফটি তৈরিতে ৬৭০ কিলোগ্রাম কালো বর্ণের কাঁচা রেশম, ১২০ কিলোগ্রাম স্বর্ণ এবং ১০০ কিলোগ্রাম রূপার সুতা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রেশম ইতালি থেকে এবং স্বর্ণ আনা হয়েছে জার্মানি থেকে। স্বর্ণের সুতা দিয়ে গিলাফের বিভিন্ন অংশে কোরআনের আয়াত লেখা হয়েছে।

গিলাফটি যাতে রোদ ও বৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য খুব টেকসই ও মানসম্মত উপায়ে তৈরি করা হয়েছে। আর এটি তৈরিতে সারা বছর ধরে কাজ করেছেন দুই শতাধিক শ্রমিক। কাবার নতুন এ গিলাফ তৈরিতে প্রায় ২ দশমিক ২ কোটি সৌদি রিয়াল খরচ হয়েছে বলে মনে করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ