বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সুদানে বন্দুকধারীদের গুলিতে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের দক্ষিণ ডারফুর রাজ্যের এক গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। হামলাকারীরা কোন জঙ্গিগোষ্ঠীর সদস্য তা এখনো জানা যায়নি।

গতকাল শনিবার (২৫ জুলাই) প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সম্প্রদায়ের একজন নেতা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।

নিমর নামের একজন স্থানীয় নেতা জানান, রাজ্যের রাজধানী নায়ালা থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত উম দোসে ঘোড়া এবং উটে চড়ে হামলাকারীরা এসে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।

এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিলিশিয়া আমাদের ওপর হামলা চালিয়ে বহু বছর আগে জমি দখল করে নিয়েছিল। এখন তারা আমাদেরকে আমাদের বাড়ি ও খামার থেকে আবারো বের করে দিতে চায়। সরকার কোথায়? কেন তারা আমাদের রক্ষা করতে আসে না?’

এর আগে উত্তর ডারফুরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ১৩ জুলাই কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এরপরই এই হামলার ঘটনা ঘটেছে।

২০০৩ সালে খার্তুম সরকারের বিরুদ্ধে অনারবরা বিদ্রোহ ঘোষণা করলে ডারফুরে সহিংসতা শুরু হয়। এরপর থেকেই সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলে আসছে। সরকারি বাহিনী এবং আরব বাহিনীর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ আনা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ৩ লাখ মানুষ সহিংসতায় মারা গেছে।

যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের ক্ষমতাচ্যুত নেতা ওমর আল-বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বশিরকে ক্ষমতাচ্যুত করার পর প্রথমবারের মতো এই সপ্তাহে একজন বেসামরিক ব্যক্তিকে রাজ্যের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যা ছিল বিক্ষোভকারীদের মূল দাবি। ফলে কিছুটা স্থিতিশীল পরিস্থিতি আশা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ