বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

‘করোনার চিকিৎসায় সরকার সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে বিআরটিসি'র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি'র গৃহীত পদক্ষেপ ও দিক নির্দেশনামূলক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানিয়েছেন তিনি।

ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, ঘটে মূল্যবান প্রাণহানি তাই ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোয় পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদের পর কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

দুর্যোগ ও সংকটের সাহসী নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করেছে মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উন্নয়ন ও অগ্রগতি এবং জনমানুষের প্রতি তার যে প্রগাঢ় ভালোবাসা, তাতে দেশের মানুষকে তার উপর আস্থা রাখারও আহ্বান জানান মন্ত্রী।

দেশের মাঝে মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দেশের সাথে মিলিয়েছেন তার নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা, সংকটে তিনি আস্থার প্রতীক।

ওবায়দুল কাদের বলেন, আস্থার সাথে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। তাহলেই করোনার এ অমানিশা কেটে আবারও আমরা চিরচেনা সতেজ পৃথিবীতে, পরিচিত কোলাহলে ফিরতে পারবো।

মন্ত্রী বলেন, বিআরটিসি'র সমস্যা শ্রমিক কর্মচারীতে নয়, ডিপো কেন্দ্রিক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি। অনিয়মের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়’।

বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্মকর্তা কর্মচারীদের সততা নিষ্ঠা ও দেশ প্রেম নিয়ে কাজ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ