বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদুল আজহার আগের দিন ৪ ট্রেনের সাপ্তাহিক ডে অফ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্তমান চলাচলকারী আন্তনগর ট্রেন চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে (ছুটি) বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালাক (ট্রাফিক টার্ন্সপোটেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে বর্তমানে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে।

এছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ