বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮


বিএনপি নেতা আবুল কাশেম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) মারা গেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদার জনান, সাবেক মন্ত্রী আবুল কাশেম শনিবার (১৮ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গনি গার্লস স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ