বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮


আরো কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ওয়ারীর বাসিন্দাদের আরো কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার দুপুরে নগরভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির দ্বিতীয় পর্যালোচনা সভা শেষে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আরো কঠোরভাবে লকডাউন মেনে চলুন। যে বাড়িতে কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে, সেই বাড়ির বাসিন্দারা বাইরে যেতে পারবেন না। সেইসঙ্গে ই-কমার্স প্লাটফর্মের সুনির্দিষ্ট ব্যক্তির নামের তালিকা প্রদান করতে হবে এবং তালিকার বাইরের কেউ সেখানে যাতায়াত করতে পারবেন না।

তিনি আরও বলেন, প্যাসিফিক ফার্মাসিউটিক্যালসসহ সকল সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে। সেখানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ লকডাউন কার্যকরে জনগণকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ