বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুতে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান, শীর্ষ সংবাদপত্র দৈনিক যুগান্তর ও যমুনা টিভি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকালে শোক ও তার রুহের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ সোমবার এক শোকবার্তায় চরমোনাই পীর বলেন, মরহুম নুরুল ইসলাম বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা ও শীর্ষ ব্যবসায়ী। দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রাখেন।

পীর সাহেব চরমোনাই, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আরো ব্যাপক ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেন।

মুফতি রেজাউল করীম বলেন, আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।

সোমবার বিকালে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ