বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭


করোনায় মারা গেলেন সিএমপির উপ-কমিশনার মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ সোমবার ভোরে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২৮ জুন ঢাকায় পঠিয়ে দেয়া হয়েছিল মিজানুর রহমানকে। তার স্ত্রী ও সন্তানও এ ভাইরাসে আক্রান্ত।

২২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেয়া মিজানুর রহমানই প্রথম এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি করোনা ভাইরাসে মারা গেলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ