বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

করোনা পরীক্ষার দুর্নীতিতে আ. লীগ নেতা জড়িত : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস পরীক্ষায় দুর্নীতি এবং তার সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত দেখে আজকে দুঃখ হয়, লজ্জা হয়।

আজকের পত্রিকায় আছে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয় থেকে না বললে রিজেন্ট হাসপাতালকে (করোনা পরীক্ষার) অনুমোদন দিতাম না। অর্থাৎ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দিয়ে দাও, তারা পরীক্ষা করবে। তাহলে কে রেসপন্সিবল? হেলথ মিনিস্টার হিমসেলফ। হি সুড বি রিজাইন ইমিডিয়েটলি।

আজ রোববার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে (জেডআরএফ) কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল হটলাইন কল সেন্টার উদ্বোধনের সময় উত্তরার বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলে হয়েছে। যে হারে লুটপাট করা হয়েছে, তা আপনারা সবাই গণমাধ্যমে দেখেছেন। আমি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানাতে চাই যে, এই চরম বৈরিতার মধ্যেও, যখন কোনো সংবাদ প্রকাশ করাও বিপজ্জনক, তখনো তারা অনেক কিছু প্রকাশ করছেন, ফলে জনগণ এসব জানতে পারছে।

তিনি বলেন, যেহেতু এই সরকার নির্বাচিত নয়, প্রথম থেকেই তারা অজ্ঞতা ও পরবর্তীকালে উদাসিনতা দেখিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, চুরি তাদের মজ্জাগত হয়ে যাওয়ায় তারা প্রতিটি ক্ষেত্রে কোথায় কিভাবে চুরি করা যাবে সেই বিষয়গুলো তারা করছে। জনগণের জীবন-জীবিকা রক্ষার যে কাজ সেই কাজগুলোতে তারা একেবারেই আগ্রহী নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ