বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, কমিশনের কাছে আইনগত কোনো সুযোগ নেই, যার ফলে নির্বাচন পেছানো যাবে। অবশ্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। কিন্তু রাষ্ট্রপতির শরণাপন্ন আমরা হয়েছিলাম। নির্বাচন না করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনিও।

শনিবার যশোরের কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এবং প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিইসি বলেন, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দেয়ার জন্য নয়, বরং সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই করোনা সংকটের মধ্যেও উপ-নির্বাচন আয়োজন করতে হচ্ছে।

এর আগে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, করোনার সংকট আছে, আরো অনেকদিন থাকবে। কিন্তু তাই বলে তো ততদিন সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ যেমন চলছে, সে রকম নির্বাচনও একটা কাজ এবং সেটাও এর মধ্যেই করতে হবে।

ভোটাররা যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসে, সেজন্য প্রচারণা চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সিইসি। সেইসঙ্গে ভোটকেন্দ্রে মাস্ক খুলে ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ