বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

এখনও করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ৬ সপ্তাহে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তারপরও তারা মনে করছে, এই মহামারি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

শুক্রবাবের সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, যথাযথ পদক্ষেপ নিতে পারলেই অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

সংবাদ সম্মেলনে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতীয় বস্তির উদাহরণ তুলে ধরে গেব্রিয়াসিস বলেছেন, এইসব দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেলেও দ্রুততর ও বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, বিশ্বে এমন বহু উদাহরণ ইতোমধ্যেই তৈরি হয়েছে যে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া সত্ত্বেও করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেছে। এই উদাহরণগুলোর মধ্যে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এমনকি এশিয়ার সবথেকে বড় বস্তি মুম্বাইয়ের ধারাভির কথা বলা যায়। কমিউনিটি সংক্রমণ শনাক্ত করা, পরীক্ষা করা, পৃথক করা এবং আক্রান্তদের সবার সুচিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার বৃত্তকে ভেঙে দিতে সক্ষম হয়েছে তারা।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ