বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘করোনার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের প্রতিও গভীর দৃষ্টি দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত মানুষের প্রতি গভীর দৃষ্টি দিতে হবে।

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী মুসা বিন ইযহার আজ ঢাকা মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার ভয়াবহ তান্ডবে দেশ আজ বিপর্যস্ত। নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা বর্ণনাতীত দুরাবস্থার মাঝে মানবেতর জীবন যাপন করছে। কিন্তু এসকল মানুষের মধ্যে সরকারের কোন উল্লেখযোগ্য সহায়তামূলক তৎপরতা দৃশ্যমান নয়।

অপরদিকে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত। হাজার হাজার ঘর বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। খাদ্য, পানীয় ও চিকিৎসা সংকটে মানুষ আজ দিশেহারা। অথচ সরকার নির্বিকার।

এই ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের নেতা, মন্ত্রী ও এমপিগণ জনসম্পৃক্ত নন। তারা লুটপাট ছাড়া আর কোনকিছুতে মনযোগী নয়।

তিনি দলমত নির্বিশেষে সকলকে বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। মহানগর নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন।

মহানগর আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, নায়েবে আমীর মুফতী দ্বীনে আলম হারুনী, সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ আলম, মাওলানা মামুন তালুকদার, মাওলানা মুহিববুল হাসান, মুফতী মহিউদ্দিন মুঈন, ক্বারী তালহা বেলালী প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ