বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আগামীকাল গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারিগরী রক্ষণাবেক্ষণের কারণে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধামরাই, মানিকগঞ্জ, আশুলিয়া, জিরাবো, সাভার ক্যান্টনমেন্ট এলাকা, ইউনাইটেড পাওয়ার, সাভার ডিআরএস সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির উভয় পাশে, পূর্ব নাখালপাড়া ও বনানী এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহক এবং সিএনজি স্টেশনগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ডিইই প্রকল্পের আওতায় বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর এবং এ প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সংযোগের সঙ্গে যুক্ত করে দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ