বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা দূর করতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ জরুরী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ও দুর্নীতির দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা, লকডাউনে ক্ষতিগ্রস্ত যুবকদের সুদমুক্ত ঋণ প্রদান ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেছেন, করোনা ভাইরাসের কারনে সংঘটিত বৈশ্বিক মহামারী বাংলাদেশের মানুষের জন্য একটি বড় ধরনের সংকট বয়ে নিয়ে এসেছে। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা ও জনপ্রতিনিধিদের অব্যাহত দুর্নীতি সাধারণ মানুষকে সমস্যার আবর্তে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিয়ে সকল পর্যায়ের মানুষ এখন ত্যক্ত, বিরক্ত। কোভিড-১৯ টেস্ট, চিকিৎসাসেবা, ডাক্তার-নার্সদের সুযোগ সুবিধা সকল ক্ষেত্রেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা ফুটে উঠেছে। তাই অতিদ্রুত স্বাস্থ্যখাতকে গতিশীল করতে ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং করোনা টেস্ট ফি বাতিল করে বিনামূল্যে করোনা চিকিৎসা প্রদানের দাবি জানাচ্ছি। এছাড়া দেশের অর্থনৈতিক দুরবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুবকদের ঘুরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে বিনাসুদে ঋণ প্রদান এবং ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে দাবি জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, করোনার কারণে টানা সাধারণ ছুটিতে জনজীবন বিপন্ন হওয়ার পাশাপাশি যুবকদের বড় একটি অংশ চাকুরীচ্যুত বা ব্যবসার পুঁজি হারিয়ে নিঃস্ব অবস্থায় দিনাতিপাত করছে।

‘জরিপ সংস্থাগুলোর মতে, দেশের প্রায় ৩ কোটি ৬০ লক্ষ যুবক এ মুহূর্তে বেকারত্বের ঘানি টানছে। তাদের প্রত্যেকের উপর নির্ভরশীল রয়েছে ৪/৫ সদস্যের পরিবার। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে জরুরী পদক্ষেপ গ্রহণ করা না হলে দেশ এক মহাসংকটে পড়ার আশংকা করা হচ্ছে। বিশেষ করে অভাব ও নীরব দুর্ভিক্ষ যুবসমাজকে চুরি-ডাকাতি-খুন-মাদক ব্যবসাসহ অপরাধ জগতে নিয়ে যেতে পারে।’

সমাবেশ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুফতী মানসুর আহমাদ সাকীর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভে আরও বক্তব্য রাখেন, যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী, এইচ এম জহিরুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ