বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বাস্থ্যবিধি মেনে ৩ আগস্ট পর্যন্ত চলবে গণপরিবহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এখনকার মতো ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও চালু থাকবে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এ সময়ে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। যেটা আগে বিকেল ৪টা পর্যন্ত ছিল।

সরকারি অফিস এখন যেভাবে চলছে সেভাবই চলবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এখন সীমিত পরিসরে যেভাবে গণপরিবহন চলছে, সেভাবেই ৩ আগস্ট পর্যন্ত চলাচল করবে। এ সময়ের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ ও তথ্য মন্ত্রণালয় থেকে সংক্রমণ যাতে কমানো যায় সেজন্য মানুষকে সচেতন করতে প্রচার-প্রচারণা চলাবে।

তিনি বলেন, কোরবানির পশুর হাটের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসবে। অন্যান্য ক্ষেত্রে বিধি-নিষেধগুলো আগের মতোই থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ