বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পাকিস্তানে হামলার পেছনে ভারত দায়ী: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে হামলার সাথে ভারত জড়িত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ মঙ্গলবার (৩০ জুন) পাকিস্তানের সংসদে তিনি একথা বলেন।

সোমবার (২৯ জুন) গ্রেনেড নিয়ে চারজন বন্দুকধারী পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে হামলা চালায়। এতে দুজন নিরাপত্তারক্ষী ও একজন পুলিশ নিহত হয়। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রত্যেককে হত্যা করেছে।

এদিকে ভারত জানিয়েছে, এ ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

তবে ইমরান খান বলেন, কোনো সন্দেহ নেই যে এই হামলার পেছনে ভারতের হাত আছে। গত দুই মাস যাবত আমার মন্ত্রীসভা জানতো যেকোনো একটি হামলা হবে। আমি আমার মন্ত্রীদের জানিয়েছিলাম। আমাদের সব সংস্থা সর্বোচ্চ সতর্ক ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ