বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

হ্যান্ড স্যানিটাইজারে প্রাণ হারালেন ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মানার অংশ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার সহজলভ্য হয়েছে।

তবে এই স্যানিটাইজারে রয়েছে অ্যালকোহল। অনেকে অ্যালকোহল থাকায় হ্যান্ড স্যানিটাইজারকে আসক্তির জন্য গ্রহণ করে। আর সেটা করতে গিয়েই প্রাণ হারিয়েছেন তিন জন।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে। সেখানে হ্যান্ড স্যানিটাইজার পান করে তিন জন মারা গেছে। চিরতরে অন্ধ হয়ে গেছে একজন। এ ছাড়া আরো তিন জনের অবস্থা গুরুতর।

সিএনএন বলছে, নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই সাত জনই মিথানলে (অ্যালকোহল) তৈরি হ্যান্ড স্যানিটাইজার পান করেছিলেন। তবে স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। অবশ্য ঘটনাটির সঙ্গে অ্যালকোহল আসক্তির সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেছে।

আমেরিকায় অনেকেই নিজেদের আসক্ত করার জন্য সাধারণত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। বলা হয়, যেহেতু হ্যান্ড স্যানিটাইজার অ্যালকোহল দিয়ে তৈরি। তাই অনেকে অ্যালকোহল আসক্তি থেকেই হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করে থাকে।

এ কারণেই করোনাভাইরাসের মহামারি শুরুর আগে যুক্তরাষ্ট্রের অধিকাংশ কারাগারেই হ্যান্ড স্যানিটাইজার নিষিদ্ধ ছিল। যাতে কয়েদিরা এটি পান করতে বা এর মাধ্যমে আগুন জ্বালাতে না পারে। তবে করোনার সংক্রমণ মোকাবেলায় সম্প্রতি এসব নিষেধাজ্ঞা শিথিল করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ