বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গাজায় ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গতকাল শুক্রবার হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার কয়েক ঘণ্টার মাথায় ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাজার রকেট উৎপাদনকারী একটি ওয়ার্কশপ এবং অস্ত্র তৈরীর কারখানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে গাজা উপত্যকা থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

ইসরায়েলি জনগণের সুরক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতেই হামাস সতর্ক করেছে যে, তারা ইসরায়েলের পদক্ষেপের প্রতি সহিংস প্রতিক্রিয়া জানাবে এবং এটিকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করা হয়।

এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানতজ হামাসকে সতর্ক করে বলেছেন, যে কোনও আগ্রাসনের জন্য তাদেরকেই সবার আগে পরিণতি ভোগ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ