বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাজশাহী-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ও এনা প্রপার্টিজর মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক।

বুধবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন মন্ত্রী-এমপি। এর মধ্যে দুজন মারা গেছেন। গত শনিবার নতুন আক্রান্ত হয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা এমপি। এ ছাড়াও অনেক সাবেক এমপি-মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত।

আক্রান্তদের মধ্যে অন্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সস্ত্রীক (বর্তমানে সুস্থ), বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (বর্তমানে সুস্থ) ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ