বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাস্ক না পরায় জরিমানা গুনলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গির্জা পরিদর্শনে বেরিয়ে করোনা মহামারীতে মাস্ক না পরার কারণে জরিমানা গুনলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ।

বুলগেরিয়াতে খুব বেশি করোনারোগী শনাক্ত না হলেও আইনের ক্ষেত্রে কোন ছাড় দেয়নি দেশটি। শুধু প্রধানমন্ত্রী নন, তার সঙ্গী সাথীদেরকেও জরিমানা করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার একটি পুরনো গির্জা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ। সেই সময়ে তার মুখে সুরক্ষামূলক মাস্ক না থাকায় তাকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এ মাসের শুরুতে করোনার সংক্রমণ কমায় লকডাউন শিথিল করেছিল বুলগেরিয়া। কিন্তু গত সপ্তাহে আবার সাপ্তাহিক রেকর্ড করোনা শনাক্ত হলে সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ সব ধরনের জনসমাগমস্থলে মাস্ক পরার আদেশ দেন।

প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়াই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে। ওই সময় তার যেসব সফরসঙ্গীরাও মাস্ক পড়েননি, তাদের সবাইকে জরিমানা করা হবে বলে জানান তিনি।

গির্জায় বরিসোভের সঙ্গে মাস্ক না পরা সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাপারসনদেরও জরিমানা করা হবে জানিয়েছে মন্ত্রণালয়। তবে মাস্ক না পরায় পাদ্রীদেরও জরিমানা হবে কিনা তা নিশ্চিত জানা যায়নি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, বুলগেরিয়াতে এখন পর্যন্ত করোনায় মাত্র ৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ